আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC)বিশ্বের বৃহত্তম মানবাধিকার সংস্থাhttps://www.ihrcworld.org

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC)
বিশ্বের বৃহত্তম মানবাধিকার সংস্থা
https://www.ihrcworld.org

অভিনন্দন পত্র

তারিখ:১৭ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বিষয়: বাংলাদেশের ত্রাণ কার্যক্রমে অসামান্য অবদান ও সহযোগিতার জন্য আন্তরিক অভিনন্দন।

জনাব এ.এস.এম. রাগীব আহসান মুন্না এবং অ্যাডভোকেট শাহজালাল ভূইয়া (সবুজ)

আপনাদের অসাধারণ নেতৃত্ব এবং দৃঢ় মনোবল নিয়ে বাংলাদেশের ফেনী এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার সময় বন্যার্তদের পাশে থেকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা করেছেন সেজন্য আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, সদর দপ্তর, ডেনমার্ক এর পক্ষ থেকে আপনাদের স্বীকৃতি দেয়া আমাদের জন্য অত্যন্ত সম্মানের।

চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী টিমের দায়িত্ব পালনে এ.এস.এম. রাগীব আহসান মুন্নার কোনো ঘাটতি ছিল না। মুন্নার অসাধারণ দৃষ্টিভঙ্গি, অক্লান্ত প্রচেষ্টা ও পরিশ্রম দিয়ে অসহায়দের সীমাহীন কষ্ট ও নিরাশাকে পুনরুজ্জীবিত করেছিলেন।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এর ফেনী জেলা ত্রাণ সেলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া (সবুজ) এর ব্যতিক্রমী ভূমিকায় ভয়াবহ বন্যা ও সংকটের সময় আশার আলো জ্বলে উঠেছে। আপনার দক্ষ নেতৃত্ব ও অসীম সাহসিকতায় সংকটকালীন সময়ে সমন্বয় করে অসহায় ও ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন।

শত প্রতিকূলতার মাঝে নিঃস্বার্থ এবং ঐক্যের শক্তি দিয়ে দুজনেই মানবতাবাদের প্রকৃষ্ট দৃষ্টান্ত প্রদর্শন করেছেন। আপনাদের মানবিক কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এর সর্বোচ্চ মূল্যবোধের উদাহরণ দিয়েছে এবং আমরা অবিশ্বাস্যভাবে গর্বিত যে, আপনাদের মতো মানবিক ব্যক্তিরা বাংলাদেশে আমাদের মিশনের প্রতিনিধিত্ব করছেন।

ত্রাণ কার্যক্রমে আপনাদের অসামান্য অবদান শুধু নয়, বরং আপনারা অসহায়দের সেবা করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিকে অনুপ্রাণিত করেছেন।

গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে,

আম্বাসেডর আইনুল হোসেন
মহাসচিব
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি)

প্রধান কার্যালয়: আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) Ellegaardsvej 36, DK 6400 Sonderburg, Denmark, Web: https://www.ihrcworld.org / ইমেল: info@ihrcworld.org

  • Related Posts

    সঠিকভাবে ট্যাক্স রিটার্ন দিলে ঝামেলা কমবে,স্বস্তি বাড়বে: এডভোকেট এ এস এম ফখরুদ্দিন ভুইয়া

    আজকে আমাদের সাথে আছেন, এ এস এম ফখরুদ্দিন ভুইয়া,এডভোকেট ও ট্যাক্স কনসালটেন্ট। জজ কোর্ট,ফেনী,চেম্বার,তারা নিবাস সিটি কমপ্লেক্স, ৩য় তলা, রুম-৪৮, ট্রাংক রোড, ফেনী। ফোন: ০১৮১৭৬০৯৯২৩ প্রশ্ন: পাঠকদের উদ্দেশ্যে আপনার সর্ম্পকে কিছু বলুন। উত্তর: আমি এ এস এম ফখরুদ্দিন ভুইয়া। পেশায় একজন এডভোকেট ও ট্যাক্স কনসালটেন্ট। ফেনী জেলা জজ কোর্টে প্র্যাকটিস করছি এবং ফেনী জেলা…

    ফেনীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়:

    ফেনীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর নবনির্বাচিত কমিটির “পরিচিতি ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের আহবায়ক অ্যাড. শাহজালাল ভুঁইয়া সবুজ এর সভাপতিত্বে ও অধ্যাপক সালমান ফারসি পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও ডেনমার্ক বিএনপির বিপ্লবী প্রেসিডেন্ট গাজী মনির আহমেদ। প্রধান অতিথি তার মক্তব্যে বলেন-…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সঠিকভাবে ট্যাক্স রিটার্ন দিলে ঝামেলা কমবে,স্বস্তি বাড়বে: এডভোকেট এ এস এম ফখরুদ্দিন ভুইয়া

    • By admin
    • September 9, 2025
    • 150 views
    সঠিকভাবে ট্যাক্স রিটার্ন দিলে ঝামেলা কমবে,স্বস্তি বাড়বে:  এডভোকেট এ এস এম ফখরুদ্দিন ভুইয়া

    ফেনীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়:

    • By admin
    • December 28, 2024
    • 152 views

    ফেনীতে সর্বদলীয় ভারতীয় আগ্রাসন প্রতিরোধ কমিটি গঠিত

    • By admin
    • December 9, 2024
    • 168 views

    চট্টগ্রাম মহানগর আইএইচআরসি’র যুগ্ম পরিচালক মো: জসিম উদ্দিনেরশয্যাপাশে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ

    • By admin
    • December 7, 2024
    • 145 views

    অ্যাড. আলিফ হত্যা আর দূতাবাসে হামলা একই সূত্রে গাঁথা এর পিঁছনে হাসিনা-মোদির ইন্ধন রয়েছে: অ্যাড. সবুজ

    • By admin
    • December 7, 2024
    • 147 views

    আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC)বিশ্বের বৃহত্তম মানবাধিকার সংস্থাhttps://www.ihrcworld.org

    • By admin
    • November 17, 2024
    • 166 views
    আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC)বিশ্বের বৃহত্তম মানবাধিকার সংস্থাhttps://www.ihrcworld.org